আটকদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচি- সোনম ওয়াংচুক

আটকদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচি- সোনম ওয়াংচুক

আটকদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচি- সোনম ওয়াংচুক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বিক্ষোভকে কেন্দ্র করে আটক ব্যক্তিদের আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ কথা জানান ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই শিক্ষাবিদ।

বার্তায় ওয়াংচুক বলেন, গতকাল তিনি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছিলেন। তখন তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মুখে পড়বে।

তিনি আরও বলেন, আন্দোলন পরিচালনার জন্য অনেক নেতাকে এগিয়ে আসতে দেখে তিনি আনন্দিত হয়েছিলেন। কিন্তু পরে জানতে পেরেছেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করে ওয়াংচুক বলেন, আগামীকালের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে তিনি অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি বিবেচনা করতে বাধ্য হবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।