পাহাড়ে শান্তি ফেরাতে অস্ত্র ছেড়ে আলোচনায় বসার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

পাহাড়ে শান্তি ফেরাতে অস্ত্র ছেড়ে আলোচনায় বসার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

পাহাড়ে শান্তি ফেরাতে অস্ত্র ছেড়ে আলোচনায় বসার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র ছেড়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

তিনি বলেন, পাহাড়ে সংঘাত পরিহার করে শান্তির পথে ফিরতে হবে। এ জন্য অস্ত্রধারীদের অস্ত্র ছেড়ে সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান তিনি। এ উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। এ সময় পানছড়ি উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

সমাবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *