দুর্গাপূজা উপলক্ষে লংগদু হরি মন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

দুর্গাপূজা উপলক্ষে লংগদু হরি মন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

দুর্গাপূজা উপলক্ষে লংগদু হরি মন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার মাইনিমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক।

সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মন্দিরের পূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মন্দিরে পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গাপূজা উপলক্ষে লংগদু হরি মন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক লংগদুতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।