খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ছাড়া উপায় ছিল না: পাক প্রধানমন্ত্রী
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রদেশটিতে গভর্নর শাসন জারি করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি পরিস্থিতিকে ‘এখনই নয়তো কখনোই নয়’ বলে উল্লেখ করেন।
পিএমএল-এনের সংসদীয় দলের বৈঠকে তিনি অভিযোগ করেন, সাবেক পিটিআই সরকারের আমলে প্রদেশটিতে সন্ত্রাসীদের পুনর্বাসন করা হয়েছিল। গত আড়াই বছরে পরিস্থিতির উন্নয়নে কেন্দ্র সরকার নানা উদ্যোগ নিলেও প্রাদেশিক সরকার সহযোগিতা করেনি বলেও দাবি করেন তিনি। সরকারিসেবা
শাহবাজ শরিফ আরো অভিযোগ করেন, সন্ত্রাসবাদ দমনে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) শক্তিশালী করার পরিবর্তে প্রাদেশিক সরকার রাজনৈতিক বিক্ষোভ ও কটূক্তিকে প্রাধান্য দিয়েছে। পিটিআই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়নি বলেও সমালোচনা করেন তিনি।
পিটিআইয়ের সঙ্গে সাম্প্রতিক সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা প্রায় সমঝোতায় পৌঁছালেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। তার অভিযোগ, প্রাদেশিক সরকারের সঙ্গে পরামর্শের অজুহাতে আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়, যা ৯ মের ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার অংশ হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।