বিলাইছড়িতে হেডম্যান-কার্বারীদের সঙ্গে সেনাজোনের মতবিনিময়
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বিলাইছড়িতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় সমস্যা সমাধান ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনীর বিলাইছড়ি জোন।
বুধবার (১৪ অক্টোবর) সেনাজোনের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী।
সভায় হেডম্যান, কার্বারী, উপজেলা ক্রীড়াবিদ ও নৃত্যশিক্ষকেরা বক্তব্য দেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় জোন অধিনায়ক স্থানীয়দের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।
এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ জোরদার এবং এলাকার সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।