বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দক্ষিণ হাগলাছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১২০ জন

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দক্ষিণ হাগলাছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১২০ জন

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দক্ষিণ হাগলাছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১২০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। বুধবার (২১ অক্টোবর) উপজেলার দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ১২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দক্ষিণ হাগলাছড়ার হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম চলে। এতে দক্ষিণ হাগলাছড়া ও আশপাশের বিভিন্ন গ্রামের অসুস্থ নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। দুর্গম এলাকায় চিকিৎসকের কাছে পৌঁছানোর সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

চিকিৎসা কার্যক্রমে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের শারীরিক সমস্যা ও অসুস্থতার ধরন বিবেচনায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইহাট জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকায় স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও মুশফিক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয় এবং বঙ্গলতলী এলাকাতেও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়ায় এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ফলে দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়ছে। একই সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় সীমিত সামর্থ্যের মানুষের চিকিৎসাব্যয়ও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও জীবনমান উন্নয়নে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।