গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম ও সজিব। এ ছাড়া জালিয়াপাড়া এলাকার নুরুজ্জামান এবং মাটিরাঙ্গা উপজেলার হেমেন্দ্র ত্রিপুরাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে গুইমারা থানায় মামলা দায়ের করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১, তারিখ ১০ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তবে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *