ব্যক্তিগত অর্থায়নে চেঙ্গী নদীতে ২২০ ফুট কাঠের সেতু নির্মাণ, উপকৃত দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবার

ব্যক্তিগত অর্থায়নে চেঙ্গী নদীতে ২২০ ফুট কাঠের সেতু নির্মাণ, উপকৃত দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবার

ব্যক্তিগত অর্থায়নে চেঙ্গী নদীতে ২২০ ফুট কাঠের সেতু নির্মাণ, উপকৃত দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়িতে ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চেঙ্গী নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করেছেন স্থানীয় উদ্যোক্তা রাম্রাসাই মারমা। এতে ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন ও ২ নম্বর কমলছড়ি ইউনিয়নের কয়েক হাজার পরিবারের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

জেলা সদর উপজেলার বেতছড়ি বিজিতলা এলাকায় চেঙ্গী নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ২২০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছেন স্থানীয় উদ্যোক্তা রাম্রাসাই মারমা। নির্মাণকাজে শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সেতুটির উদ্বোধন করেন সেনাবাহিনীর মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আব্দুল মালেক।

ব্যক্তিগত অর্থায়নে চেঙ্গী নদীতে ২২০ ফুট কাঠের সেতু নির্মাণ, উপকৃত দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবার

এ সময় উপস্থিত ছিলেন বিজিতলা সাবজোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল উদ্দিন, ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনুমং মগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমবে। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করা সহজ হবে।

তাদের মতে, ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই সেতু শুধু দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই ভূমিকা রাখবে না, বরং দুই এলাকার মানুষের পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *