বাঘাইছড়িতে ৫ লাখ ৫৯ হাজার টাকার সেগুন কাঠ জব্দ করল ২৭ বিজিবি

বাঘাইছড়িতে ৫ লাখ ৫৯ হাজার টাকার সেগুন কাঠ জব্দ করল ২৭ বিজিবি

বাঘাইছড়িতে ৫ লাখ ৫৯ হাজার টাকার সেগুন কাঠ জব্দ করল ২৭ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে ১২৪ দশমিক ৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে বিজিবির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন কাঠগুলো জব্দ করে।

বিজিবি জানায়, অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। জব্দ করা কাঠের সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র প্রতিরোধ এবং বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *