ধামইরহাটে বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই ট্রাকে আগুন, বিজিবির তৎপরতায় রক্ষা

ধামইরহাটে বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই ট্রাকে আগুন, বিজিবির তৎপরতায় রক্ষা

ধামইরহাটে বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই ট্রাকে আগুন, বিজিবির তৎপরতায় রক্ষা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নওগাঁর ধামইরহাটে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার তালান্দার মোড়ে এ ঘটনা ঘটে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ আগ্রাদ্বিগুণ বিওপির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে ট্রাকটি রক্ষা পায়।

বিজিবি সূত্রে জানা যায়, খড়বোঝাই ট্রাকটি আগ্রাদ্বিগুণ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে তালান্দার মোড়ে পৌঁছালে ট্রাকে বোঝাই খড় ঝুলন্ত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যেই খড়ে আগুন ধরে যায়।

ঘটনা প্রত্যক্ষ করার পরপরই আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিওপি কমান্ডার বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করলে তিনি বিওপিতে সংরক্ষিত অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন।

বিজিবি জানায়, উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে সরাসরি পানি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির আশঙ্কা থাকে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় বিওপিতে সংরক্ষিত ফায়ার এক্সটিংগুইশার, পানি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ট্রাকে বোঝাই কিছু খড় পুড়ে গেলেও আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়। বিজিবি সদস্যদের দ্রুত উপস্থিতি, দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের ফলে ট্রাকটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়া এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের জনগণের জানমাল রক্ষা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *