যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ জয়ী হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটের উচ্চকক্ষে জায়গা করে নেওয়ার পথে রয়েছেন তিনি। নির্বাচনী ফলাফলের পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিলের।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন আল-সাইয়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রজার্সের বিরুদ্ধে তাঁর এই জয়কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

পেশায় চিকিৎসক আবদুল আল-সাইয়েদ এর আগে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে, রজার্সের ভোটের হার ৪৭ শতাংশের বেশি।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত ৫২ শতাংশ ভোট গণনা শেষে পাওয়া ফলাফলের ভিত্তিতে আল-সাইয়েদের জয়ের পূর্বাভাস দিয়েছে ডিসিশন ডেস্ক এইচকিউ।

এই বিজয়ের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আল-সাইয়েদ। তাঁর সিনেটে প্রবেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে মুসলিম আমেরিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *