বান্দরবানে অবৈধভাবে বাঁশ পাচারের অভিযোগে একজন আটক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় পরিবহন করা বাঁশও জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে বান্দরবান সদর সেনা জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত দায়িত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। নদীপথে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ক্যাম্প কমান্ডার পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করলে সেগুলোর বৈধতা নিয়ে অসংগতি পাওয়া যায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের জানমাল, প্রাকৃতিক সম্পদ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।