সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির চারজন চকরিয়ার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মধ্যে একই পরিবারের চারজন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার সাউথইস্ট এশিয়া জার্নালকে বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো তথ্য পাইনি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি, নিহত ব্যক্তিরা চকরিয়া পৌরসভার বাসিন্দা হতে পারেন। তারা যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানি তাদের পরিচয় গোপন রাখতে চাইছে বলেও শুনেছেন। নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।’
এদিকে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল দুপুরে একটি গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
ওই গণমাধ্যম সূত্রে জানা গেছে, সূত্রের বরাতে জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।