বোলার হান্টে চ্যাম্পিয়ন মানিকছড়ির সাইফকে সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
সম্প্রতি অনুষ্ঠিত রবি বোলার হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতী সন্তান ক্ষুদে স্পিনার মুহাম্মদ সাইফকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আক্তারুজ্জামান জনকল্যাণ সংস্থা।
সকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাইফের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন সংস্থার পরিচালক আসাদুজ্জামান ও মাসুদ উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়াবিদ শহীদুল্লাহ সজিব, ক্রীড়াবিদ ও সাংবাদিক ইসমাইল হোসেন, সাইফের বাবা শাহজাহান শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইফের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মানিকছড়ি উপজেলা তথা খাগড়াছড়ি জেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই সাফল্য এলাকার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী হতে এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আয়োজকরা সাইফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।