বিজিবির হস্তক্ষেপ, কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করল ভারত

বিজিবির হস্তক্ষেপ, কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করল ভারত

বিজিবির হস্তক্ষেপ, কহুয়া নদীর বাঁধের কাজ স্থগিত করল ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ফেনীর পরশুরাম সীমান্তে কহুয়া নদীর ভারতীয় অংশে সিসি ব্লক স্থাপনের কাজ বন্ধ রাখতে বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির হস্তক্ষেপে আপাতত কাজটি স্থগিত করেছে ভারত। এদিকে, বাংলাদেশের অংশে বাঁধের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সরেজমিন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৭ নভেম্বর) পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় নদীর বাঁধের অবস্থা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, ব্লক স্থাপনের কাজ শুরুর আগে বিষয়টি বিজিবিকে অবহিত করার কথা ছিল ভারতের। পরে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বর্তমানে কাজটি স্থগিত রয়েছে।

এদিকে, পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহম্মেদ ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে এসে বিষয়টি জেনেছি। ভারতীয় অংশে বাঁধে ব্লক স্থাপন করা হলে বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, বাংলাদেশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অংশে বাঁধের কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে ভাঙন থেকে রক্ষা পাওয়া যাবে, সে বিষয়ে আলোচনা চলছে।

স্থানীয়দের আশঙ্কা, বাংলাদেশের বাঁধ টেকসই করা না হলে উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, বাসপদুয়া ও পরশুরাম বাজারসহ বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে পড়তে পারে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) কহুয়া নদীর ভারতীয় অংশে বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক স্থাপনের কাজ শুরু হয়। এ নিয়ে সীমান্তের বাংলাদেশ অংশে উত্তর ও দক্ষিণ কোলাপাড়াসহ আশপাশের জনবসতিতে ভাঙন আতঙ্ক দেখা দেয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা তৎপর হন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *