মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় ‘ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১’ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। নরসিংদীর ঘোড়াশাল থেকে সারগুলো আনা হয়েছিল।

পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ে বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সাগরপথে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই ট্রাক আটকের পর বিষয়টি জোরারগঞ্জ থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তা জব্দ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *