রামগড়ে বজ্রপাতে ১৬ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত

রামগড়ে বজ্রপাতে ১৬ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত

রামগড়ে বজ্রপাতে ১৬ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে ১৬ শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ বিদ্যালয়ের পাশে একটি গাছে বজ্রপাত হয়। এতে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকানোর সৃষ্টি হলে পুরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে চতুর্থ শ্রেণির কক্ষের পাশে বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আক্রান্ত হন। এ সময় তাঁদের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে সাময়িক অসাড়তা দেখা দেয়।

রামগড়ে বজ্রপাতে ১৬ শিক্ষার্থী ও এক শিক্ষিকা আহত

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, বজ্রপাতের আকস্মিক শব্দে বিদ্যালয়ের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। চতুর্থ শ্রেণির পাশেই বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা ও শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাঁদের কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সবাইকে বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed