কঠিন চীবর দান উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে লক্ষীছড়ির কুশীনগর বন বিহারে সেনাবাহিনী

কঠিন চীবর দান উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে লক্ষীছড়ির কুশীনগর বন বিহারে সেনাবাহিনী

কঠিন চীবর দান উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে কুশীনগর বন বিহারে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় কুশীনগর বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) বিহারটি পরিদর্শনকালে তিনি উৎসবে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন।

কঠিন চীবর দান উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে কুশীনগর বন বিহারে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক

প্রতি বছর প্রবারণা পূর্ণিমার পর কুশীনগর বন বিহারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয় পবিত্র কঠিন চীবর দান উৎসব। এ উৎসবকে ঘিরে দূর-দূরান্ত থেকে চাকমা, মারমাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজার হাজার পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।

এ সময় জোন অধিনায়ক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

কঠিন চীবর দান উৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে কুশীনগর বন বিহারে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ সুদৃঢ় করতে লক্ষ্মীছড়ি জোনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আরেকটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধর্মীয় উৎসব ও সামাজিক আয়োজনে সেনাবাহিনীর এমন অংশগ্রহণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও আস্থার বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed