এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র র‍্যালি ও শোকসভা

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র র‍্যালি ও শোকসভা

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র র‍্যালি ও শোকসভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও শোকসভা করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখানে প্রয়াত এমএন লারমার স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদন শেষে খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যালয়ে শোকসভার আয়োজন করা হয়। এতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মুকুল চাকমা। এ সময় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা বক্তব্য রাখেন।

এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র র‍্যালি ও শোকসভা

সভাপতির বক্তব্যে সমীরণ চাকমা চার্মিং বলেন, পাহাড়ে জুম্ম জাতির চেতনার আরেক নাম এমএন লারমা। নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তাঁর চিন্তা, দর্শন ও রাজনৈতিক আদর্শ পাহাড়ের মানুষকে অধিকার আদায়ের পথ দেখিয়েছে।

তিনি আরও বলেন, একটি পক্ষ এমএন লারমার নীতি ও আদর্শ ধারণ করতে না পেরে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হত্যা করেছে। তবে তাঁকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে মুছে ফেলা সম্ভব হয়নি। যুগ যুগ ধরে পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীর হৃদয়ে তাঁর আদর্শ বেঁচে থাকবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই জুম্ম জাতির মুক্তির আন্দোলন এগিয়ে নিতে হবে।

শোকসভায় অন্যান্য বক্তারাও এমএন লারমার রাজনৈতিক দর্শন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ ধারণ ও লালন করে ভবিষ্যৎ প্রজন্মকে অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed