স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ায় নিজ দলের ৩ সদস্যকে গুলি করে হত্যা করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ায় নিজ দলের ৩ সদস্যকে গুলি করে হত্যা করল ইউপিডিএফ সন্ত্রাসীরা

স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভগবানটিলার অদূরে ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় নিজ দলের তিন সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে। সংগঠনটির সশস্ত্র তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করায় তাঁদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার ভগবানটিলার অদূরে ভারত সীমান্তসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তিনজনই ইউপিডিএফের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তাঁরা সশস্ত্র তৎপরতা থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছিলেন। আর এর প্রেক্ষিতে ওই তিন ইউপিডিএফ সদস্য গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সশস্ত্র আস্তানা থেকে পালিয়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু ইউপিডিএফ সন্ত্রাসীরা বিষয়টি টের পেয়ে তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি করে তাদের আটক করে। আটকের পর তাদের পুনরায় সশস্ত্র আস্তায় নিয়ে গিয়ে দিনভর ব্যাপক নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ধারণকৃত একটি ভিডিও চিত্রে উঠে আসে, পালানোর সময় তিনজনকে লক্ষ্য করে ছোড়া গুলি কারো হাতে এবং কারো হাঁটুতে লাগে।

নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তাকে গুলি করে মেরে ফেলা হয় এবং লাশ গুম করে ফেলা হয়।

স্থানীয়রাও গতকাল দুপুরে এবং সন্ধ্যার দিকে ভগবানটিলা ও এর আশেপাশে গুলির আওয়াজ পেয়েছিলেন বলে সাউথইস্ট এশিয়া জার্নাল নিশ্চিত হয়েছে।

ঘটনাটি পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরোধ, জোরপূর্বক নিয়ন্ত্রণ এবং সংগঠন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাওয়া সদস্যদের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। সশস্ত্র সংগঠনের নিয়ন্ত্রণাধীন এলাকায় নিজেদের ইচ্ছায় সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, ঘটনাস্থলে নিহত একজনের ছবি ও একটি সর্ট ভিডিও পাওয়া গেছে। তবে সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষনিকভাবে নিহত তিনজনের পরিচয়, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট সময় এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পাওয়া যায় নি।

গুইমারা থানার একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একদিন পর অর্থাৎ আজ মঙ্গলবার বিষয়টি প্রকাশ হলেও এমন কোন ঘটনার অভিযোগ পুলিশ পায় নি। আর দুর্গমতার কারনে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করার মত সক্ষমতাও তাদের নেই।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *