রাঙামাটিতে মধ্যরাতে আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, দায় স্বীকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

রাঙামাটিতে মধ্যরাতে আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, দায় স্বীকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

রাঙামাটিতে মধ্যরাতে আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, দায় স্বীকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি শহরে মধ্যরাতে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিস ও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেন। এ সময় তারা হাতুড়ি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে লাগানো তালা ভেঙে ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও দাবির সূত্রে জানা গেছে, এ ঘটনার দায় স্বীকার করেছেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা। তবে এ বিষয়ে তাঁর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাঙামাটিতে মধ্যরাতে আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, দায় স্বীকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

এদিকে ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শহরে মহড়া দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েকটি সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed