বাগো-মোন সীমান্তে প্রতিরোধ বাহিনীর ১১টি ঘাঁটি দখলের দাবি জান্তা বাহিনীর

বাগো-মোন সীমান্তে প্রতিরোধ বাহিনীর ১১টি ঘাঁটি দখলের দাবি জান্তা বাহিনীর

বাগো-মোন সীমান্তে প্রতিরোধ বাহিনীর ১১টি ঘাঁটি দখলের দাবি জান্তা বাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমারের বাগো অঞ্চল ও মোন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রতিরোধ বাহিনীর ১১টি ঘাঁটি দখলের দাবি করেছে দেশটির সামরিক জান্তা। দখল করা ঘাঁটিগুলোর মধ্যে ছায়া সরকার হিসেবে পরিচিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) বিশেষ আঞ্চলিক সামরিক কমান্ডের সদর দপ্তরও রয়েছে বলে জানিয়েছে জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যম।

জান্তা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ৩ নভেম্বর মোন রাজ্যের কিয়াইখতো এবং বাগো অঞ্চলের শোয়েগিন টাউনশিপের পাহাড়ি পথ ধরে থেইনজায়াত এলাকা থেকে বড় ধরনের ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করে সামরিক বাহিনী।

৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত কিয়াইখতো টাউনশিপে জাতিগত কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) চারটি অস্থায়ী ঘাঁটি দখল করে জান্তা বাহিনী। এরপর ৮ নভেম্বর থেইনজায়াতের উত্তর-পূর্বাঞ্চলে এনইউজির বিশেষ আঞ্চলিক সামরিক কমান্ডসহ প্রতিরোধ বাহিনীর আরও পাঁচটি ঘাঁটি দখল করা হয়।

জান্তা গণমাধ্যমের দাবি, বিশেষ আঞ্চলিক সামরিক কমান্ডটি ছিল কেন্দ্রীয় মিয়ানমার অঞ্চলে সক্রিয় এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) আঞ্চলিক সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র। সেখানে প্রতিরোধ যোদ্ধারা নিজেদের অভিযানের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি মর্টার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উৎপাদন করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই সামরিক কমান্ডে বিমান হামলা চালিয়েছিল জান্তা বাহিনী। ওই হামলায় বিমানবাহিনী থেকে বেরিয়ে আসা পরিচিত সদস্য নে উইন অংসহ ছয়জন নিহত হন।

দক্ষিণাঞ্চলে অবস্থানরত পিডিএফের একজন যোদ্ধা আঞ্চলিক সদর দপ্তর হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে তিনি বলেন, “হ্যাঁ, ঘটনাটি সত্য। সংবাদমাধ্যমে যা এসেছে, বাস্তব পরিস্থিতি তার চেয়েও খারাপ।”

প্রতিরোধ বাহিনীর অন্যান্য সূত্র জানিয়েছে, এলাকায় তীব্র লড়াই অব্যাহত রয়েছে। স্থলযুদ্ধের পাশাপাশি ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে বিমান হামলাও চালানো হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে দ্য ইরাবতী কেএনএলএ ও এনইউজির সঙ্গে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

জান্তা বাহিনীর দাবি, দখল করা ঘাঁটিগুলো থেকে ৯৭টি ছোট আগ্নেয়াস্ত্র, ১২ হাজার ২৮৫ রাউন্ড গোলাবারুদ, ৩৬২টি নিক্ষেপযোগ্য বোমা, ১৩৯টি মাইন, কয়েকটি ড্রোন এবং দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে প্রতিরোধ বাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি জান্তা কর্তৃপক্ষ। শুধু তাদের ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ কথা উল্লেখ করা হয়েছে।

সামরিক বাহিনী থেকে বেরিয়ে আসা পরিচিত সদস্য জিন ইও বলেন, জান্তা বাহিনীর এ অভিযান প্রতিরোধ যোদ্ধাদের অনেকটা অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে হচ্ছে। বিভিন্ন সূত্রের বরাতে তিনি জানান, অভিযানে প্রায় এক হাজার সেনা অংশ নিয়েছিল।

তিনি আরও বলেন, “প্রতিরোধ বাহিনীগুলো এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা প্রতিরোধের জন্য প্রস্তুত থাকায় এখন দেখতে হবে জান্তা বাহিনী প্রতিরোধ নিয়ন্ত্রিত এলাকায় কত দূর পর্যন্ত অগ্রসর হতে পারে। সামনে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed