লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। শিক্ষার প্রসার ও স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সেনাবাহিনীর শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহযোগিতা দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) লংগদু জোন অধিনায়ক কলেজ কর্তৃপক্ষের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে দেওয়া এ অর্থ কলেজটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, কলেজটির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের অংশ হিসেবে অনুদানের চার লাখ টাকা কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে। এর ফলে নির্ধারিত শর্ত পূরণে কলেজটি সক্ষম হবে এবং পাঠদান কার্যক্রম শুরু করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা একটি উন্নত ও সচেতন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য স্থানীয় পর্যায়ে শিক্ষার সুযোগ সৃষ্টি হলে তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথ আরও সুগম হবে। এ লক্ষ্যেই স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

জোন কর্তৃপক্ষ আরও জানায়, এলাকার মানুষের প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে এ অনুদান স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *