পার্বত্য চুক্তি বাতিল, সন্তু লারমার বিচার ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নাগরিক পরিষদের

পার্বত্য চুক্তি বাতিল, সন্তু লারমার বিচার ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নাগরিক পরিষদের

পার্বত্য চুক্তি বাতিল, সন্তু লারমার বিচার ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নাগরিক পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, গণহত্যার অভিযোগে সশস্ত্র গ্রুপ জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার আন্তর্জাতিক আদালতে বিচার, হেডম্যান প্রথা বাতিল এবং পার্বত্য অঞ্চলে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার সকালে রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় সংগঠনটির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান। এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমসহ নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কাজী মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বাঙালিদের ওপর হামলা, অপহরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ এবং সাধারণ নাগরিক হত্যার মতো ঘটনা ঘটে আসছে। তাঁদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পাহাড়ে বাঙালিদের ওপর ১৯৪টি হামলা, ২৯৭টি অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ৯৭ বার হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ৩০৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ ছাড়া পার্বত্য অঞ্চলে একাধিক গণহত্যার ঘটনা ঘটলেও নিহতদের পরিবারগুলো এখন পর্যন্ত ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ করেন তিনি।

পার্বত্য চুক্তি বাতিল, সন্তু লারমার বিচার ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি নাগরিক পরিষদের

বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বরং তাঁদের অভিযোগ, চুক্তির পরবর্তী সময়ে পাহাড়ে চাঁদাবাজি, খুন, অপহরণ ও গুমের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। চুক্তির বিভিন্ন বিধানের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। তাঁদের দাবির মধ্যে রয়েছে—১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, গণহত্যার অভিযোগে সন্তু লারমার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারপ্রক্রিয়া গ্রহণ, প্রচলিত হেডম্যান প্রথা বাতিল এবং পার্বত্য অঞ্চলে প্রত্যাহার করা সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপন।

এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা নিয়ে সেনাবাহিনীর পৃথক একটি ডিভিশন গঠনের জোরালো দাবি জানান তাঁরা। একই সঙ্গে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ ঘোষণারও আহ্বান জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি। তাঁদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *