বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী। অন্যদিকে, অস্ট্রেলিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নীতি বিষয়ক বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সচিব কারেন র‌্যাডফোর্ড।

সংলাপে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন উভয় দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ২য় প্রতিরক্ষা নীতি ও সহযোগিতা সংলাপ অনুষ্ঠিত

সংলাপে অংশগ্রহণের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধিদল গত ৮ থেকে ১২ নভেম্বর বাংলাদেশ সফর করে। সফরকালে প্রতিনিধিদলটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে গত ১০ নভেম্বর অস্ট্রেলীয় প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল পরিদর্শন করে। এ সময় তাঁরা নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ ছাড়া গত ৯ নভেম্বর অস্ট্রেলিয়ান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ‘উইমেন ইন মেরিটাইম সিকিউরিটি’ ফোরামে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সামুদ্রিক নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ ও ভূমিকা তুলে ধরার পাশাপাশি এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রতিরক্ষা সংলাপ দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed