রাজস্থলীতে চুলার আগুনে ৮ ভাড়াটিয়া পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৬ লাখ টাকা

রাজস্থলীতে চুলার আগুনে ৮ ভাড়াটিয়া পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৬ লাখ টাকা

রাজস্থলীতে চুলার আগুনে ৮ ভাড়াটিয়া পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৬ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলীতে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বাড়ির আটটি ভাড়াটিয়া পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির মালিকসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ১৬ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলা সদরের আমছড়া পাড়ার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।

রাজস্থলীতে চুলার আগুনে ৮ ভাড়াটিয়া পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৬ লাখ টাকা

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষ করে ঘর থেকে বের হয়ে কাজে যান। এর কিছুক্ষণ পর তাঁর রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে রাজস্থলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন পুরোনো বেড়া ও টিনের তৈরি বাড়িটির অধিকাংশ অংশে ছড়িয়ে পড়ে। এতে আটটি ভাড়াটিয়া পরিবারের ঘর ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

রাজস্থলীতে চুলার আগুনে ৮ ভাড়াটিয়া পরিবারের ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৬ লাখ টাকা

রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। বাড়িটি পুরোনো বেড়া ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে আগুন পাশের অন্য কোনো বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আটটি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিকের মিলিয়ে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও একসঙ্গে আটটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed