বান্দরবানের ত্রি-সীমান্তে সন্দেহভাজন ৮ বাংলাদেশিকে আটক করল বিজিবি

বান্দরবানের ত্রি-সীমান্তে সন্দেহভাজন ৮ বাংলাদেশিকে আটক করল বিজিবি

বান্দরবানের ত্রি-সীমান্তে সন্দেহভাজন ৮ বাংলাদেশিকে আটক করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের বাংলাদেশ-মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রি-সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ৬৩/৬৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়া।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে আরও ছয়জন ব্যক্তি থানচি হয়ে ত্রি-সীমান্তবর্তী এলাকায় যান। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ সীমান্ত অতিক্রম করে শূন্যরেখায় প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনো খাবারসহ সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থানের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

তবে তারা কী উদ্দেশ্যে দুর্গম ওই সীমান্ত এলাকায় গিয়েছিলেন এবং শূন্যরেখায় প্রবেশের পেছনে কোনো বিশেষ কারণ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের সীমান্তসংলগ্ন দুর্গম এ অঞ্চলে আট ব্যক্তির অবস্থান ও চলাচলের উদ্দেশ্য নিয়ে বিজিবি তদন্ত করছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানে যাওয়ার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed