পানছড়িতে সন্তু লারমার বড় বোন জ্যোতি প্রভার শেষকৃত্য সম্পন্ন
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মূল) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বড় বোন জ্যোতি প্রভা (মিনু) লারমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের রবিশিং পাড়ায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহকার্য সম্পন্ন করা হয়।
এ সময় পরিবারের সদস্য, দুই ছেলে, দুই মেয়ে, নিকটাত্মীয় ও স্বজনসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। পারিবারিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান জ্যোতি প্রভা (মিনু) লারমা। মৃত্যুর পর তাঁর মরদেহ প্রথমে রাঙামাটিতে নেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে পানছড়ির রবিশিং পাড়ায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, পানছড়িতে অবস্থিত তাঁর বড় ভাই পার্বত্য চট্টগ্রামের প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-এর সমাধিস্থল এলাকায় জ্যোতি প্রভাকে শেষ বিদায় জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর রবিশিং পাড়ায় প্রয়াতের আত্মার শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।