কাপ্তাইয়ে মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন পার্বত্য সচিব
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাড়াকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সচিব পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় পরিচালিত মিতিঙ্গাছড়ি মডেল পাড়াকেন্দ্রের শিক্ষার্থী, পাড়াকর্মী ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ; রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক জাহিদ ইকবাল, কাপ্তাই উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরীসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।