খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ
![]()
জার্নাল প্রতিবেদক
সারাদেশের সঙ্গে খাগড়াছড়ি জেলাতেও অর্থনৈতিক শুমারির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫৩ হাজার ৪৪৫টি। এসব ইউনিটে কর্মরত জনশক্তির পরিমাণ ১ লাখ ২৫ হাজার ৯৫৩ জন। এর মধ্যে নারী জনশক্তির অংশ ১৫ দশমিক ৬২ শতাংশ।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে অর্থনৈতিক শুমারির এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রাধান্যের বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, খাগড়াছড়ির মোট অর্থনৈতিক ইউনিটের ৯৫ শতাংশই ক্ষুদ্র ও কুটির শিল্পের অন্তর্ভুক্ত।
সেমিনারে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত এবং জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. রিয়াসাদ উদ্দীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের সামগ্রিক চিত্র তুলে ধরতে শুমারির এসব তথ্য প্রকাশ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।