মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন দেওয়ানপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেলসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং দেওয়ানপাড়া আশ্রমের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন হোস্টেল নির্মাণের খবরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

উদ্বোধনকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “দুর্গম এলাকার ছাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়, আবার অনেকে আবাসন সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারে না। হোস্টেলটি নির্মিত হলে এসব সমস্যা অনেকাংশে দূর হবে এবং ছাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। এতে ঝরে পড়ার হারও কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসী এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *