সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যান্সার আক্রান্ত তিনজন রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মোট ৬৬ হাজার ৪০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মহালছড়ি জোন সদর ছাড়াও আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প ও ভুয়াছড়ি আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য এ সহায়তা দেওয়া হয়।

সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন মহালছড়ি উপজেলার নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ জবর আলীকে ১২ হাজার টাকা, ভুয়াছড়ির কোমলছড়ি এলাকার ওয়াজিদ টিলার বাসিন্দা মোঃ আতাউর রহমানকে ৩২ হাজার ৪০০ টাকা এবং মহালছড়ি মাস্টারপাড়ার মোঃ কাইয়ুম মিয়াকে ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হওয়ায় অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মহালছড়ি জোনের উদ্যোগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীদের চিকিৎসা চালিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed