শ্রমিকদের কল্যাণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন ট্যুরিস্ট জীপ চালু

শ্রমিকদের কল্যাণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন ট্যুরিস্ট জীপ চালু

শ্রমিকদের কল্যাণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন ট্যুরিস্ট জীপ চালু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে নতুন একটি পর্যটকবাহী জীপ চালু করা হয়েছে। এ গাড়ি থেকে অর্জিত অর্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনাজনিত ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং কোনো শ্রমিকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানোর কাজে ব্যয় করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আধুনিক ও সুসজ্জিত নতুন ট্যুরিস্ট জীপটির উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান জীপ পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়া ছাড়াও জীপ-পিকআপ মালিক সমবায় সমিতি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বাচ্চু জানান, বর্তমানে ইউনিয়নের কার্ডধারী ও কার্ডের বাইরে মিলিয়ে প্রায় ৭০০ চালক শ্রমিক হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এসব চালক শ্রম দিয়ে পর্যটকদের সেবা দিয়ে আসলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের বিভিন্ন প্রয়োজনে উল্লেখযোগ্য সহায়তা দেওয়া সম্ভব হয়নি।

শ্রমিকদের কল্যাণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন ট্যুরিস্ট জীপ চালু

তিনি বলেন, নতুন ক্রয় করা পর্যটকবাহী জীপটি থেকে অর্জিত অর্থ ইউনিয়নের সদস্যদের চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং কোনো সদস্যের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়াতে ব্যয় করা হবে। গাড়িটির সংস্কার ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট পুরো অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হবে।

গাড়িটির উদ্বোধন করে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম বলেন, বান্দরবানের প্রতিটি চালকই একজন দক্ষ গাইড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক বান্দরবানে ভ্রমণে আসেন, আর তাদের নিরাপদ ও সুন্দর ভ্রমণ নিশ্চিত করতে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের চালকদের যথেষ্ট শ্রম ও আন্তরিকতা রয়েছে।

শ্রমিকদের কল্যাণে নতুন পর্যটকবাহী গাড়ি চালু করার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিভিন্ন সমিতি ও সংগঠন যদি এভাবে নিজেদের সদস্যদের কল্যাণে উদ্যোগ নেয়, তাহলে সংগঠনের সদস্যরা উপকৃত হওয়ার পাশাপাশি সমাজ ও দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগ বান্দরবানের মাইক্রোবাস শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় সহায়ক ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *