লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির রাজবন বিহারে শেষ হলো ৫০তম কঠিন চীবর দানোৎসব

লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির রাজবন বিহারে শেষ হলো ৫০তম কঠিন চীবর দানোৎসব

লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির রাজবন বিহারে শেষ হলো ৫০তম কঠিন চীবর দানোৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

লাখো পূণ্যার্থীর অংশগ্রহণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংঘদান ও নানা পুণ্যকর্মের মধ্য দিয়ে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ৫০তম দানোত্তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী আয়োজন।

শুক্রবার দুপুরে রাজবন বিহারের প্রাঙ্গণে বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে চীবর দানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থী অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিভিন্ন দানকর্মে সম্পৃক্ত হন।

উৎসবে ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। এ সময় পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানা ধর্মীয় ও দানমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভক্তরা ধর্মীয় আচার পালন এবং ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান প্রদান করে পুণ্য অর্জনের অংশ নেন।

লাখো পূণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির রাজবন বিহারে শেষ হলো ৫০তম কঠিন চীবর দানোৎসব

রাজবন বিহারের পক্ষ থেকে ভিক্ষুসংঘের হাতে চীবর তুলে দেন রাঙামাটির সংসদ সদস্য দীপন দেওয়ান। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও চীবর দান করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বেইন ঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসব। ঐতিহ্যবাহী কঠিন চীবর তৈরির ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে বিহার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাতভর তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর প্রক্রিয়া শেষে শুক্রবার ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহারে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার সাহায্যে হাজারো দায়ক-দায়িকা চীবর তৈরির পুণ্যকর্মে অংশ নেন। ধর্মীয় ঐতিহ্য অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর প্রস্তুত ও দানের এ আয়োজন কঠিন চীবর দান উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।

ধর্মীয় আচার, সম্মিলিত দানকর্ম ও বিপুলসংখ্যক পূণ্যার্থীর অংশগ্রহণে রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়। এ আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য, ভক্তি, ত্যাগ ও সংঘের প্রতি শ্রদ্ধার চেতনাকে পুনরুজ্জীবিত করে দুই দিনের উৎসবের সমাপ্তি ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed