ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। একই সঙ্গে কারাবন্দি ইমরান খানের যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করা এবং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ফলকার তুর্ক পাকিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ইমরান খানের দীর্ঘ কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ইমরান খানের মুক্তি চাই। তার সঙ্গে যথাযথ আচরণ নিশ্চিত করার আহ্বান জানাই। একই সঙ্গে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘের মানবাধিকারপ্রধানের মতে, ইমরান খানের মুক্তি পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি পারস্পরিক আস্থা পুনর্গঠনের একটি ইতিবাচক পদক্ষেপও হতে পারে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বরাবরই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

এদিকে, শ্রীলঙ্কার পার্লামেন্টেও মানবিক বিবেচনায় ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব ওঠে। তবে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এমন কোনো আলোচনায় জড়াতে চায় না শ্রীলঙ্কা সরকার।

ইমরান খানের কারাবাসের পরিবেশ ও তার প্রতি আচরণ নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তার এই আহ্বান নতুন করে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *