সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ সেনাসদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান

এদিন ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২৪ সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান। তাঁদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা, ২৪ সেনাসদস্যকে পদক পরালেন সেনাপ্রধান

দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণ, তাঁদের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বজায় রাখার ধারাবাহিকতায় প্রতিবছর সেনাসদরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *