বাঘাইছড়িতে দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

বাঘাইছড়িতে দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

বাঘাইছড়িতে দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জরুরি সাড়াদান সক্ষমতা জোরদারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহার সঞ্চালনায় কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সমন্বিত উদ্যোগ ও দ্রুত সাড়াদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান। এছাড়া বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিমুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এসওডির আওতাভুক্ত সংশ্লিষ্ট সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *