কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনটিলা বনবিহার পরিদর্শন লংগদু জোনের, সম্প্রীতির বার্তা

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনটিলা বনবিহার পরিদর্শন লংগদু জোনের, সম্প্রীতির বার্তা

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনটিলা বনবিহার পরিদর্শন লংগদু জোনের, সম্প্রীতির বার্তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনটিলা বনবিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক। এ সময় তিনি বিহারের ভিক্ষুসংঘ, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২৩ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের জোন অধিনায়ক তিনটিলা বনবিহার পরিদর্শন করেন এবং কঠিন চীবর দানোৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে তিনটিলা বনবিহার পরিদর্শন লংগদু জোনের, সম্প্রীতির বার্তা

এ সময় উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন জোন অধিনায়ক। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

মতবিনিময়কালে জোন অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *