রামগড় সীমান্তে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির সমন্বয় সভা

রামগড় সীমান্তে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির সমন্বয় সভা

রামগড় সীমান্তে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির সমন্বয় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য শান্তিচুক্তি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সভায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে বিজিবির রামগড় জোন সদরের (৪৩ বিজিবি) ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নবিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভূজপুর থানা পুলিশের প্রতিনিধি, রামগড় বনবিট কর্মকর্তা, রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

রামগড় সীমান্তে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির সমন্বয় সভা

সভায় আগামী ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস ও মহান বিজয় দিবসকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কাসহ আইনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সীমান্তকেন্দ্রিক অপরাধ, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, স্থানীয় জনগণের ভোগান্তি ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করেন তারা।

সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহিত করার আহ্বান জানান। সময়মতো সঠিক তথ্য পাওয়া গেলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং গুজব প্রতিরোধে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজিবির এ নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা, স্থানীয় সমস্যা সমাধান, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *