মানিকছড়িতে শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মানিকছড়ি মংরাজবাড়ী জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত শতবর্ষী ঐতিহ্যবাহী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শন করেছেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল।
মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাজপরিবারের সদস্য কুমার সুইচিং প্রু সাইন জোন অধিনায়ক ও আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। পরে জোন অধিনায়ক মেলার বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।