পাহাড়ি-বাঙালির পাশে সেনাবাহিনী, লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২০৫ জন

পাহাড়ি-বাঙালির পাশে সেনাবাহিনী, লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২০৫ জন

পাহাড়ি-বাঙালির পাশে সেনাবাহিনী, লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২০৫ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনে ২০৫ জন পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের উদ্যোগে উপজেলার বামে লংগদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

পাহাড়ি-বাঙালির পাশে সেনাবাহিনী, লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২০৫ জন

ক্যাম্পেইনে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনে ১৫৮ জন পাহাড়ি ও ৪৭ জন বাঙালিসহ মোট ২০৫ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।

পাহাড়ি-বাঙালির পাশে সেনাবাহিনী, লংগদুতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ২০৫ জন

দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার পাশাপাশি এ ধরনের কার্যক্রম পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় মানুষের কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed