বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি আইনজীবীদের

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি আইনজীবীদের

বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি আইনজীবীদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রাম আদালতের অদূরে বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং দ্রুত ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।

হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নতুন আদালত ভবন চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া স্মরণসভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধনে আইনজীবীরা বলেন, শুরু থেকেই আলিফ হত্যা মামলার দ্রুত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসলেও মামলাটির বর্তমান অগ্রগতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন রয়েছে।

আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, চাঞ্চল্যকর মামলাটি যেভাবে এগোচ্ছে, তাতে বিচার শেষ হতে দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে।

তারা অভিযোগ করেন, আসামিপক্ষের আইনজীবীরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন।

একজন আইনজীবীর প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি বছরের পর বছর ঝুলে থাকে, তবে তা নিহতের পরিবার, আইনজীবী সমাজ এবং ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য গভীর হতাশার কারণ হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন আইনজীবীরা।

এ সময় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, দ্রুত ন্যায়বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান চট্টগ্রামের আইনজীবীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *