ট্রাইব্রেকারের নাটকীয়তায় লোহাগড়ার জয়, পেকুয়ায় শুরু কোকো স্মৃতি গোল্ডকাপ

ট্রাইব্রেকারের নাটকীয়তায় লোহাগড়ার জয়, পেকুয়ায় শুরু কোকো স্মৃতি গোল্ডকাপ

ট্রাইব্রেকারের নাটকীয়তায় লোহাগড়ার জয়, পেকুয়ায় শুরু কোকো স্মৃতি গোল্ডকাপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের পেকুয়ায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে গোলের পাল্টাপাল্টি লড়াই শেষে ট্রাইব্রেকারের নাটকীয়তায় চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লোহাগড়া এফসি ফুটবল একাডেমি।

পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। প্রথমার্ধের ২৫ মিনিটে জাহেদের গোলে এগিয়ে যায় এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব। পরে বেঞ্জামিনের গোলে ব্যবধান ২-০ করে দলটি। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় লোহাগড়া এফসি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে দলের বিদেশি খেলোয়াড় পগবা গোল করে ব্যবধান কমান।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচটি শটের পরও দুই দলের মধ্যে সমতা বিরাজ করে। শেষ পর্যন্ত অতিরিক্ত তিন শটের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লোহাগড়া এফসি ফুটবল একাডেমি।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক সালাহউদ্দিন সালু। প্রতিপক্ষের একাধিক শট প্রতিহত করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অবদান রাখায় ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০টি দল আবেদন করেছিল। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে মূল পর্বে খেলার সুযোগ দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed