নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি ওয়াদুদ ভূইয়ার আহ্বান

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি ওয়াদুদ ভূইয়ার আহ্বান

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি ওয়াদুদ ভূইয়ার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আর একদিনও আশ্রয় না দিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস-এমএন লারমাপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপি আয়োজিত পতিত ফ্যাসিস্টের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি ওয়াদুদ ভূইয়ার আহ্বান

ওয়াদুদ ভূইয়া আরো বলেন, গেল রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের নয়নপুরের পৈত্রিক বাড়িতে রাতের অন্ধকারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন অগ্নিসংযোগের চেষ্টা করে। সিসি ফুটেজ দেখে তাদের শনাক্ত করলেও পুলিশ তথ্য নিয়ে জানতে পারে ৪ জনই জেএসএস-এমএন লারমাপন্থীদের নিয়ন্ত্রিত মহালছড়ি উপজেলার মুবাছড়িতে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর আজকের সবশেষ শনাক্ত অবস্থান অনুসারে তারাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭০ জনের মতো সন্ত্রাসী সেখানে অবস্থান করছে বলে জানানো হয়। জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ সহ চোরাগুপ্তা হামলা চালিয়ে সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নিচ্ছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আজকের পর আর তাদের সেখানে আশ্রয় প্রশ্রয় দেয়া হয়, তাহলে সরকারের পক্ষ থেকে মুবাছড়িতে আঞ্চলিক সংগঠনের সশস্ত্র ও কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে বাধ্য হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি ওয়াদুদ ভূইয়ার আহ্বান

তিনি আরো বলেন, কোন আঞ্চলিক সংগঠন বিএনপি সরকারের প্রতিপক্ষ নয়। যদি তারা সেটি অনুধাবন করে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া থেকে বিরত থেকে তাহলে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ থাকবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed