পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বান্দরবান জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।

বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব।

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বান্দরবানে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে দেশের স্বাভাবিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, বান্দরবান জেলা যুবদল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না। কেউ সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন কার্যক্রম ব্যাহত না করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *