পার্বত্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ অসম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের

পার্বত্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ অসম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের

পার্বত্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ অসম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি-১৯৯৭ পুনর্মূল্যায়ন এবং জাতীয় স্বার্থবিরোধী বলে বিবেচিত বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনার দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশ করেছে ‘মাতৃভূমি সুরক্ষা আন্দোলন’। সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ তাঁদের ভাষায় অন্যায্য ও অসম চুক্তিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন অথবা বাতিলের দাবি জানান।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রায় দুই ঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নাগরিক অংশ নেন। সংগঠনটির প্রধান সংগঠক ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিবের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মুখপাত্র রিয়াজুল ইসলাম।

পার্বত্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ অসম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের

সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি-১৯৯৭সহ বিগত সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তির যথাযথ মূল্যায়ন প্রয়োজন। তাঁদের দাবি, জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো শর্ত থাকলে তা বাতিল অথবা সংশোধনের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে চুক্তিগুলোর প্রভাব, বাস্তবায়ন এবং দেশের সামগ্রিক স্বার্থের বিষয়গুলো পর্যালোচনার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম ও বাবু, আম-জনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান, বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ স্বনাম ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) জগলুল, স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল হক এবং সচেতন নাগরিক সমাজ বাংলাদেশের আহ্বায়ক কলামিস্ট, ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর আহমেদ ফেরদৌস (অব.)।

পার্বত্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ অসম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি মাতৃভূমি সুরক্ষা আন্দোলনের

এ ছাড়া বক্তব্য দেন জেডিপির আহ্বায়ক নাঈম ইসলাম, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি সাকিব হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির ও মহাসচিব শেখ আহম্মেদ রাজু, বিএনপি নেতা ফয়েজ আহম্মেদ এবং জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক ও এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

সমাবেশে অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ দাবিকে সামনে রেখে নাগরিক পর্যায়ে জনমত গড়ে তোলার লক্ষ্যেই তাঁদের এ কর্মসূচি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *