মিয়ানমার সেনাবাহিনীকে ১২ দেশের প্রতিরক্ষা প্রধানের নিন্দা - Southeast Asia Journal

মিয়ানমার সেনাবাহিনীকে ১২ দেশের প্রতিরক্ষা প্রধানের নিন্দা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিক্ষোভকারীদের নির্বিচারে গণহত্যার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীকে নিন্দা জানিয়েছে ১২ দেশের প্রতিরক্ষা প্রধান।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলে নেয়ার পর বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের জন্যও শোক প্রকাশ করেছেন তারা।

রোববার যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড।

প্রতিরক্ষা প্রধানরা ওই বিবৃতিতে জানান, কোনো পেশাদার সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মান অনুসরণ করে জনগণের সঙ্গে আচরণ করা দরকার। মনে রাখা দরকার, জনগণের সুরক্ষা দেয়ার জন্য তারা, ক্ষতি করার জন্য নয়; তাদের উচিত- লোকদের সেবা করা।

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর শনিবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে দেশটি। শনিবার দেশটির সশস্ত্রবাহিনী দিবসে বিক্ষোভে গুলি চালানোর ঘটনায় অন্তত ১১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক তরুণ ও শিশুও রয়েছে। এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে জাতিসংঘ।