খাগড়াছড়ির রামগড়ে দুঃস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে দুঃস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙালি গরীব-দুঃস্থ জনসাধারনের মাঝে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর অধীনস্থ বিওপি/ক্যাম্প সমূহ হতে স্বাস্থ্য বিধি মেনে ৩০০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে ১৫০ প্যাকেট ও রামগড় জোন সদর হতে ১৫০ প্যাকেট ত্রান জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার এর সার্বিক নির্দেশনায় বিওপি ও ক্যাম্প সুবেদারগণ এসব ত্যাণ বিতরণ করেন। বিতরণকৃত পণ্যের মধ্য ছিলো চাউল, আটা, ডাল, লবন ও বিস্কুট।

জোন সূত্র জানায়, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে ৪৩ বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙালি সবার জীবন যাত্রার মান সমহারে উন্নয়নের জন্য রামগড় জোন এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।