পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ, পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ, পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ, পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ি জনপদের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ছাগল, মোরগ, প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এবং খাগড়াছড়ি জোনের বাস্তবায়নে পানছড়ি সাবজোনে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে স্থানীয় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন, খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ, পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের একটি সফল উদ্যোক্তার খামার পরিদর্শন করানো হয়। সেখানে হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রয়োগের নিয়ম, গবাদিপশু ও পাখির সঠিক পরিচর্যা, রোগব্যাধি প্রতিরোধ এবং খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা পশু-পাখি পালনকে লাভজনক ক্ষুদ্র উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম শুরু ও এগিয়ে নিতে দুটি ছাগল, ২০টি মোরগ, গবাদিপশু ও গৃহপালিত পাখির জন্য প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবির আহম্মদ। এ সময় পানছড়ি সাবজোনের ক্যাপ্টেন তাইয়েব বিন মসলেম উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পশু-পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ, পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ উদ্যোগে ক্ষুদ্র খামার গড়ে তোলার সুযোগ পাবেন। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের জন্য পশু-পাখি পালন বিকল্প আয়ের উৎস হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হতে পারে।

পাহাড়ি জনপদে মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed