আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে গুইমারা উপজেলা যুবদলের মোটরসাইকেল মহড়া

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে গুইমারা উপজেলা যুবদলের মোটরসাইকেল মহড়া

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে গুইমারা উপজেলা যুবদলের মোটরসাইকেল মহড়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ও দলটির কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে মহড়াটি শুরু হয়। পরে বাইল্যাছড়ি, সিন্দুকছড়ি ও হাতিমুড়া এলাকা প্রদক্ষিণ করে মোটরসাইকেল বহরটি উপজেলা সদরে এসে শেষ হয়।

মহড়ায় গুইমারা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও দলটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

উল্লেখ্য, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এর আগের দিন গুইমারায় এ প্রতিবাদী কর্মসূচি পালন করে উপজেলা যুবদল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *